ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কিশোরীকে হত্যার অভিযোগে কিশোর আটক

ফেনীতে তানিসা ইসলাম নামে এক কিশোরীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ মে) রাতে সদর উপজেলার কালিদহ ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।


খুনের সাথে জড়িত সন্দেহে পুলিশ তার চাচাতো ভাই আক্তার হোসেন নিশানকে (১৭) আটক করেছে। সে ওই বাড়ীর মৃত সাহাব উদ্দিনের ছেলে।


জানা যায়, ঘটনার সময় তানিসার মা পাশের ঘরে ছিলেন। তানিশার বড় ভাই ছিলেন মসজিদে ইতেকাফে। দাদি তখন তারাবির নামাজ পড়ছিলেন। এমন সময় মা ঘরে এসে তানিসাকে না পেয়ে খুঁজতে গিয়ে বাড়ীর ছাদে তানিসার রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সুপার খোন্দকার নুর নবী ঘটনাস্থলে ছুটে যান।


পুলিশ সুপার জানান, খুনের সাথে জড়িত সন্দেহে তার চাচাতো ভাই আক্তার হোসেন নিশানকে (১৭) আটক করা হয়েছে। ঘটনাস্থলে তার জুতা পাওয়া গিয়েছে। ধারনা করা হচ্ছে, তানিসাকে একা পেয়ে নিশান ধর্ষণের চেষ্টা চালায় কিন্তু ব্যর্থ হয়ে তাকে খুন করে।


তানিসা খুনের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টীম কাজ করছে। অল্প সময়ের মধ্যে জড়িতকে শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।


ফেনী ম‌ডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑